বিদেশি পর্যটকের সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০১

আটক সালমান কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজে এক বিদেশি পর্যটকের সঙ্গে অশোভন আচরণ করায় এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া থেকে তাকে আটক করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য জানিয়েছেন।

আটক যুবকের নাম সালমান (১৯)। সে নাটমুড়াপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে এবং হ্নীলা এমএসএন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ওসি বলেন, ‘সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সেন্টমার্টিনগামী জাহাজে একজন বিদেশির সঙ্গে কয়েকজন যুবকের আলাপচারিতা। নীল সমুদ্রে জাহাজ এগিয়ে যাচ্ছে, সঙ্গে উড়ছে গাঙচিল। চমৎকার এই দৃশ্য দেখে অবাক হওয়ার কথা সবার। কিন্তু, ভিডিওতে থাকা যুবকদের কথাবার্তা আর অঙ্গভঙ্গি দেখে সবার চোখ ছানাবড়া। যুবকরা বিদেশি পর্যটককে নানাভাবে বিরক্ত করছে। বিভিন্ন কথা ইংরেজিতে জিজ্ঞেস করছে, যার অনেকটা আপত্তিকর। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বেশ কয়েকবার অশ্লীল শব্দের ব্যবহার করতে দেখা যায়। স্বাভাবিকভাবেই ভদ্রলোক বিরক্ত হচ্ছিলেন স্পষ্ট বোঝা যাচ্ছিল।’

তিনি জানান, ভিডিওটি দেখে পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান শুরু করে। একপর্যায়ে বিরক্ত করা যুবক শনাক্ত হয়। পরে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের