‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে পাকিস্তানিদের দোসররা অপপ্রচার চালিয়েছে’

পিরোজপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৪

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও অন্যরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার জন্য পাকিস্তানিদের এদেশীয় দোসররা বিভিন্ন সময় অপপ্রচার চালিয়েছে। এদেশের সহজ-সরল জনসাধারণকে বিভ্রান্ত করেছিল মিথ্যা তথ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রকাশিত হচ্ছে।’ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর জেলা পুলিশ লাইনসে মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চ নাটক প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন,  ‘নাটকের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ’৭১-এর বর্বরতার কথা ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে মঞ্চ নাটকের প্রয়োজনীয়তা রয়েছে।’

এ আয়োজনে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে মঞ্চ নাটক ‘লাল জমিন’ পরিবেশিত হয়। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা। এতে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী ও তার দল।

অনুষ্ঠানে আলোচনা করেন– পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অভিনেত্রী মোমেনা চৌধুরী। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী