মোবাইল কানে রেললাইনে, ট্রেনের ধাক্কায় মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৫

ট্রেনে-কাটা-পড়ে-মৃত্যু নরসিংদী শহরের আরশীনগর রেলক্রসিং এলাকায় চট্টগ্রামগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় শাহীন আলম (২৯) নামের এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে আরশীনগর রেলক্রসিং থেকে ১০০ মিটার দূরে একটি কালভার্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহীন আলম রায়পুরার নীলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামের মো. ছিদ্দিক মিয়ার ছেলে। তিনি রায়পুরার দড়িগাও কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ প্রোভাইডার হিসেবে কর্মরত ছিলেন। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শাহ আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, নরসিংদী শহরের বীরপুর এলাকার রেললাইন সংলগ্ন একটি মেসে ভাড়া থাকতেন শাহীন আলম। আজ সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে ওই মেস থেকে বেরিয়ে রেললাইন পার হচ্ছিলেন তিনি। মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় ট্রেন আসার বিষয়টি হয়তো খেয়াল করেননি তিনি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী