সীমান্তে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:১১

উদ্ধার করা নীলগাই চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারত থেকে ভেসে আসা একটি বিরল নীল গাই উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্ত এলাকা থেকে স্ত্রী নীলগাইটি উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ৫৩ বিজিবি। 

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান খান জানান, সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন ঘাস কাটতে মাঠে গেলে তারা পদ্মা নদীর পাড়ে কাঁদায় আটকে থাকা অবস্থায় একটি নীলগাই দেখতে পান। পরে স্থানীয়রা মাসুদপুর বিওপিতে খবর দিলে তাদের সহায়তায় বিজিবি সদস্যরা নীল গাইটিকে উদ্ধার করে। উদ্ধার করা নীলগাই

বিজিবি আরও জানায় শুক্রবার রাত ১০ টার সময় রাজশাহী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় নীল গাইটি।

এদিকে রাজশাহী ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ’ বিভাগের ফরেস্টার আশরাফুল ইসলাম জানান, ‘উদ্ধারকৃত নীল গাইটি স্ত্রী প্রজাতির এবং দেশে বিরল। উদ্ধারকৃত নীল গাইটিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম