গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৮

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, দুখিয়াবাড়ী গ্রামের ছাইদুলের বাড়িতে রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের পাইপে চুলার দিকের অংশ ছিদ্র্র হয়ে আগুন ধরে যায়। এসময় চুলা বিস্ফোরিত হয়ে রান্নাঘরে আগুন লাগে। আগুনে বাবা-মা ও ছেলে-মেয়েসহ ছাইদুলের পরিবারের ৭ জন দগ্ধ হন। চেয়ারম্যান দগ্ধদের চিকিৎসায় ৩০ হাজার টাকা সাহায্য দিয়েছৈন বলেও জানান।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ অবস্থায় দুই নারী ও দুই শিশুসহ সাত জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকন উদ্দিন জানান, দগ্ধদের মধ্যে ছাইদুল ও তার মেয়ে সুমাইয়ার অবস্থা গুরুতর। তাদের ঢাকায় রেফার্ড করা হতে পারে। সবাইকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের