ছাত্রাবাসের কক্ষ পরিবর্তন নিয়ে ৫ ছাত্রকে কুপিয়ে জখম

বরিশাল প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৭




বরিশাল বিশ্ববিদ্যালয় (ছবি সংগৃহীত) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু ছাত্রাবাসে কক্ষ পরিবর্তনকে কেন্দ্র করে পাঁচ ছাত্রকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হামলায় আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের ছাত্র ফারহান, রাফি, হাফিজ, মুন্না ও জিদান। আহতদের মধ্যে ফারহান ও রাফির অবস্থা গুরুতর। রাফি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এবং বাকিরা ভূতত্ত্ব ও খনি বিভাগের শিক্ষার্থী। অভিযোগ উঠেছে হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের ছাত্র।

প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্র জানান, সকালে ছাত্রাবাসের ৫০১৪ ও ৫০১৬ কক্ষে অবস্থানকারী নাভিদ ও সাইদের মধ্যে কক্ষ পরিবর্তন নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর জের ধরে নাভিদ ও সাইদের অনুসারীরা দুই গ্রুপে বিভক্ত হয়। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে সাইদের পক্ষ নেওয়া ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের সামনে বের হলে নাভিদ পক্ষের সদস্যরা ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ধাওয়া করে এবং পাঁচ ছাত্রকে কুপিয়ে জখম করে। পরে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বঙ্গবন্ধু হলের প্রক্টর ড. সুব্রত কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা এর সঙ্গে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রয়েছে। হামলায় ঘটনায় মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী