সুবর্ণ এক্সপ্রেসের বগিতে আগুন

কুমিল্লা প্রতিনিধি
০১ মার্চ ২০২০, ১৭:৩৭আপডেট : ০১ মার্চ ২০২০, ১৮:০৬

আগুনে ক্ষতিগ্রস্ত বগি অল্পের জন্য বড় ধরনের আগুনের ঘটনা থেকে বেঁচে গেছে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস। রবিবার (১ মার্চ) সকালে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে ট্রেনটির একটি বগিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে এ তথ্য জানা যায়।

ওই ট্রেনের যাত্রীরা জানান, রবিবার সকাল ৯টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ ট্রেন লাকসাম রেলওয়ে জংশন অতিক্রম করার সময় হঠাৎ একটি বগির নিচে আগুন দেখা যায়। এ সময় রেলকর্মী ও যাত্রীরা চিৎকার শুরু করলে চালক ট্রেন থামান। যাত্রীরা দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকেন। আগুন লেগে যাওয়া বগিটিতে আনুমানিক ৬০ জন যাত্রী ছিলেন। পরে ওই বগির যাত্রীদের অন্য বগিগুলোতে ঠাসাঠাসি করে স্থানান্তর করা হয়। ক্ষতিগ্রস্ত বগিটি রেখে ট্রেনটি এক ঘণ্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

ওই ট্রেনের যাত্রী মো. আবদুল কাদের বলেন,  ‘অল্পের জন্য জীবনটা ফিরে পেলাম। আগুন ছড়িয়ে পড়লে হয়তো পুড়েই মরতে হতো। ট্রেন একজামিনারদের দায়িত্বে অবহেলার কারণেই আমরা আজ দুর্ঘটনার শিকার হয়েছি।’

লাকসাম রেলওয়ে জংশন যান্ত্রিক বিভাগের ট্রেন একজামিনার আক্তার হোসেন জানান, ট্রেনের চাকা ও স্প্রিংয়ে ঘষা লেগে হঠাৎ এ আগুনের ঘটনা ঘটে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার