যার ভোট তিনি নিজে দেবেন ও নির্ভয়ে বাড়ি যাবেন: ইসি

বাগেরহাট প্রতিনিধি
১৩ মার্চ ২০২০, ১৫:৫৪আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৭:১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘আমরা নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবো। ভয়ভীতির কিছু নাই। যার ভোট তিনি নিজে দেবেন এবং নির্ভয়ে বাড়ি যেতে পারবেন। এজন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে উপনির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. নুরুজ্জামান তালুকদার, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুছ আলী।

মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, থানার ওসি কে এম আজিজুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।

আগামী ২১ মার্চ বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন- ‘ব্যালট পেপার ছিনতাই হলে প্রতিটা গুলিতে যেন লাশ থাকে’ (ভিডিও)

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম