কলেজকে ‌‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন’ ঘোষণা

বগুড়া প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ১২:৩৬আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৮:৪৯

বগুড়া

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আবদুল মান্নান সরকারি মহিলা কলেজকে ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন’ ঘোষণা করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকা অসম্ভব ও কেউ নির্দেশ অমান্য করে বাহিরে ঘোরাঘুরি তাদের এটি দুই প্রতিষ্ঠানে রাখা হবে।

জানা গেছে, মঙ্গলবার সারিয়াকান্দির আবদুল মান্নান সরকারি মহিলা কলেজকে প্রাতিষ্ঠানিক কোয়েরেন্টিন হিসেবে প্রস্তুত করা হয়েছে। দুপুরে সেনা সদস্যদের একটি টিম কলেজটি পরিদর্শন করেন। এসময় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাহমুদুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সারিয়াকান্দি উপজেলায় মঙ্গলবার বিকাল পর্যন্ত বিদেশ ফেরত ২০ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের কারণে সাধারণ মানুষ যেন আক্রান্ত না হয়, সেজন্য মহিলা কলেজকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীরা ঠিকমতো ঘরে থাকছেন না। অনেকে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। তাই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রস্তুত করা হচ্ছে। কোনও প্রবাসীর বাড়িতে থাকার মতো পরিবেশ না থাকলে বা কেউ নির্দেশ অমান্য করলে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এনে রাখা হবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের