নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব বন্ধে গণবিজ্ঞপ্তি জারি

মাদারীপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ১৮:৩০আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৮:৩৩

মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলার চারটি এলাকা অবরুদ্ধের পর এবার পুরো জেলায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ওষুধের দোকান ছাড়া সব বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়- সাপ্তাহিক হাট, আবাসিক হোটেল, শপিং মল, বাণিজ্য কেন্দ্র, হোটেল-রেস্টুরেন্ট, চায়ের দোকানসহ জনসমাগম হয় এমন সব কিছু বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো।

পাইকারি দোকানগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশাসনের অনুমতি সাপেক্ষে খোলা রয়েছে। অসুস্থ ও অতিবৃদ্ধ ব্যক্তিদের মসজিদ বা ধর্মীয় উপাসনালয়ে না যেতে অনুরোধ করা হয়েছে। প্রবাস ফেরত ব্যক্তিদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়। এসব নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা ৩ জন এবং আইসোলেশনে থাকা ৩ জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, জেলার শিবচর উপজেলার অবরুদ্ধ থাকা চারটি এলাকার ৭৮ হাজার মানুষের জন্য জেলা প্রশাসন থেকে নগদ ৩ লাখ টাকা ও ৯০ মেট্রিক টন খাদ্যদ্রব্য বরাদ্দ করা হয়েছে। ওই এলাকায় জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে দরিদ্রদের তালিকা করে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম