বগুড়ার শেরপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

বগুড়া প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ১৮:৫৩আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৮:৫৮

সড়ক দুর্ঘটনা বগুড়ার শেরপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ধনকুন্ডি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, বগুড়া ছেড়ে আসা ঢাকাগামী একটি ফাঁকা মাইক্রোবাস বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে শেরপুরের ধনকুন্ডি এলাকায় পৌঁছে। এ সময় বগুড়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক ভেতরে আটকা পড়েন।

পরে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, নিহত মাইক্রোবাস চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ মর্গে রয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম