বাড়ির বাইরে ঘোরাঘুরি, ৯ ব্যক্তিকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ১১:৩৮আপডেট : ২৮ মার্চ ২০২০, ১১:৩৮

 

নওগাঁ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু তারপরও মানুষকে রাস্তায় ও বাজারে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। বাড়ির বাহিরে ঘুরাঘুরি করায় নওগাঁর পোরশা উপজেলায় ৯ ব্যক্তির অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল পর্যন্ত উপজেলার কয়েকটি স্থানে অবস্থান নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা বলেন, 'উপজেলার কালাইবাড়ি, গাংগুরিয়া ও সরাইগাছি মোড়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য রাস্তা ও বাজারে ঘুরছিল ৯ ব্যক্তি। অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়। সেই সঙ্গে চলমান নিষেধাজ্ঞায় বাড়ির বাহিরে চলাচল না করতে বলা হয়েছে।'

তিনি আরও বলেন, 'করোনা ভাইরাস সচেতনতায় গত কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ডসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা সুনিল কুমার সরকার, স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কারসহ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।   

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম