করোনা ইউনিটে নতুন ভর্তি ১, ছাড়া হলো ৪ জনকে

খুলনা প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ১৪:০০আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৪:০৪

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে শনিবার (২৮ মার্চ) সকালে আরও একজনকে ভর্তি করা হয়েছে। তবে পরীক্ষার পর করোনা শনাক্ত না হওয়ায় পুলিশ সদস্য ও শিক্ষিকাসহ চার জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন খুমেক হাসপাতালের করোনা ইউনিটে মেহেরপুর ও সাতক্ষীরার ২ জন ভর্তি রয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই জনের স্যাম্পল পরীক্ষার রিপোর্ট ঢাকা থেকে নেগেটিভ আসায় তারাসহ নড়াইল ও বটিয়াঘাটার আরও দুজন, মোট চার জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আর সকালে সাতক্ষীরার একজনকে এখানে ভর্তি করা হয়েছে। পাশাপাশি মেহেরপুরের একজন করোনা ইউনিটেে আগে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় নতুন ১৯৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

করোনা ইউনিটে নতুন ভর্তি ১, ছাড়া হলো ৪ জনকে করোনা ইউনিটে নতুন ভর্তি ১, ছাড়া হলো ৪ জনকে

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম