দিনাজপুর থেকে ফিরে কোয়া‌রেন্টিনে ৪২ শিক্ষার্থী

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২৮ মার্চ ২০২০, ১৭:৩২আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৭:৩২

বান্দরবান

দিনাজপুরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটিতে বাড়ি ফেরার পর বান্দরবানের ৪২ শিক্ষার্থীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা সবাই দিনাজপুরের একটি মিশন স্কুলের শিক্ষার্থী। শুক্রবার (২৭ মার্চ) সকা‌লে বান্দরবানে আসার পর শহ‌রের এক‌টি হো‌স্টে‌লে সরকারি ব্যবস্থাপনায় হোম কোয়া‌রেন্টিনে রাখা হয় তাদের।

জানা‌ গে‌ছে, ওই ৪২ জন শিশু শিক্ষার্থী দিনাজপু‌রের এক‌টি মিশ‌নে লেখাপড়া করতো। কিন্তু করোনার কারণে স্কুল ও আশ্রমগু‌লো সরকারিভা‌বে বন্ধ করে দেয়। এজন্য তারা শুক্রবার সকা‌লে ক‌য়েকজন অ‌ভিভাব‌কের স‌ঙ্গে বান্দরবান ফি‌রে আ‌সে। খবর পে‌য়ে প্রশা‌সনের নি‌র্দে‌শে বাসস্টেশন থেকে সদরের একটি হোস্টেলে নিয়ে যাওয়া হয় তা‌দের। সেখা‌নে সরকারি ব্যবস্থাপনায় ‌শিক্ষার্থী‌দের হোম কোয়ারেন্টিনে রাখা হ‌য়ে‌ছে।

এদের মধ্যে বান্দরবা‌নের রুমার ২৯ জন, রোয়াংছড়ির ১০ জন, থানচির ২ জন এবং সদরের একজন শিক্ষার্থী রয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রশাসনকে অবহিত করে শিক্ষার্থী‌দের হোম কোয়া‌রেন্টিনে রাখা হ‌য়ে‌ছে। মেয়াদ শেষে তাদের নিজ নিজ বা‌ড়ি‌তে পাঠিয়ে দেওয়া হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি