জ্বর-রক্ত বমিতে মৃত যুবকের করোনা ছিল না

নোয়াখালী প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ০৫:৪৯আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৬:৩৯

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় জ্বর ও রক্ত বমিতে মারা যাওয়া যুবক নিলয় চন্দ্র মজুমদারের (২৪) শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। তার নমুনা পরীক্ষায় ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন মো. মোমিনুর রহমান। শনিবার (২৮ মার্চ) জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে এ প্রতিবেদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মৃত নিলয় চন্দ্র মজুমদার একই এলাকার আজিজিয়া প্লাজার চতুর্থ তলায় ভাড়া থাকতেন। তার বাবা তপন চন্দ্র মজুমদার। নিলয় মজুমদার ওই ভবনের দন্ত চিকিৎসক ডা. শরীফের সহকারী হিসেবে কাজ করতেন।

সিভিল সার্জন মো. মোমিনুর রহমান বলেন, শুক্রবার বিকালে মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। শনিবার বিকাল ৫টার দিকে আমাদের কাছে রিপোর্ট এসেছে। রিপোর্টে তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম জানান, নিলয় চন্দ্র মজুমদারের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি, তাই আজিজিয়া প্লাজাসহ পাবলিক হল এলাকা থেকে লকডাউন অবস্থা তুলে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সাত দিন ধরে জ্বরে ভুগছিলেন নিলয়। তিনি মঙ্গলবার বিকালে মেডিসিন বিশেষজ্ঞ আবদুল আউয়ালকে দেখান এবং তার ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায়, ওই তরুণের একাধিকবার বমি হয় এবং তার সঙ্গে রক্ত যায়। এসময় পরিবারের সদস্যরা তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ওই তরুণের লাশ থেকে আলামত সংগ্রহ করে, তা ঢাকায় পাঠানো হয়েছিল।

আরও পড়ুন:
জ্বর ও রক্ত বমির পর তরুণের মৃত্যু, নমুনা ঢাকায়

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু