আট হাজার পরিবারকে খাবার দিলো কুমিল্লা সিটি করপোরেশন

কুমিল্লা প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ০৪:২৪আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৪:২৮

কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে হতদরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ২৭ টি ওয়ার্ডের  আট হাজার নিম্ন আয়ের পরিবারের মাঝে ৫৫ লাখ টাকার খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সিটি করপোরেশনের কার্যালয় প্রাঙ্গণে সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনায় আমরা করোনা সংক্রমণের এই দুর্যোগ মুহূর্তে খাদ্য সামগ্রী বিতরণ করছি। বিশেষ ধন্যবাদ দিতে চাই স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের প্রতি। যার কারণে কুমিল্লার জন্য একটু বেশি বরাদ্দ পেয়েছি।

সিটি মেয়র মো.মনিরুল হক সাক্কু বলেন, নগরীর ২৭ ওয়ার্ডের নিম্ন আয়ের আট হাজার পরিবারের মাঝে ৫৫ লাখ টাকার খাবার সামগ্রী বিতরণ করেছি। যার মধ্যে ৮৪ টন চাল, ১২ টন আলু, ৪ টন পেঁয়াজ, ৮ টন মসুর ডাল ও ৪ টন তেল রয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে কাউন্সিলরসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের