প্রাইভেটকার ডোবায়: স্বামী-স্ত্রীসহ নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ১৪:৩৩আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৪:৩৩

প্রাইভেটকার ডোবায় পড়ে নিহত ৩ কুমিল্লার মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি  প্রাইভেটকার ডোবায় পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়ি চালকও রয়েছেন। গাড়িতে থাকা একটি জুতা থেকে ধারণা করা হচ্ছে কোনও শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকার ডোবায় পড়ে নিহত ৩

দুর্ঘটনায় নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার স্ত্রী (২৪) এবং প্রাইভেটকার চালক নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহমান (২৮)।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী- স্ত্রী এবং চালকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়িতে থাকা একটি জুতা থেকে ধারণা করা হচ্ছে কোনও শিশু নিখোঁজ থাকতে পারে। গাড়ির ভিতরে আর কোনও মরদেহ  আছে কিনা উদ্ধারের পর জানা যাবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান