জয়পুরহাটে আইসোলেশন সেন্টার থেকে পালালো রোগী

জয়পুরহাট প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ১৮:১৬আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৮:১৯

 জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা শামীম হোসেন তাজমহল নামে এক যুবক পালিয়ে গেছে। তবে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা ওই যুবকের শরীরে ভাইরাসের অস্তিত্ব পায়নি আইইসিডিআর। পালিয়ে যাওয়া যুবকের বাড়ি ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামে। তার বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রবিবার জ্বর-সর্দি-কাশি-গলাব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ থাকায় করোনা সন্দেহে শামীমকে জেলার আইসোলেশন সেন্টার আক্কেলপুরের গোপীনাথপুর আইএসটিতে ভর্তি করা হয়। পরে তার নমুনা সংগ্রহ করে আইইসিডিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি মর্মে সোমবার রাতে আইইডিসিআর কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে জেলার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞাকে নিশ্চিত করেন। কিন্তু এ রিপোর্ট আসার আগেই সোমবার শামীম আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে যায়।

ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) সেলিম মালিক বলেন, শামীম মাদক মামলায় ক্ষেতলাল থানার ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতার করার পর তার শরীরে করোনার উপসর্গ থাকায় রবিবার তাকে আইসোলেশনে রাখা হয়। তার বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকের দু’টি মামলা চলমান রয়েছে।

শামীমের পরিবার জানায়, ১২ বছর বয়স থেকে সে নিয়মিত গাঁজা সেবন করতো।

জেলার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা বলেন, ওই রোগীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি