করোনা আক্রান্ত সন্দেহে ঘোড়াশালে দুটি বাড়ি লকডাউন

নরসিংদী প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ২১:৩০আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৩৯

বাড়ি লকডাউন করতে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আলী এক ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৭ ওয়ার্ডের পিরিন্দার টেক গ্রামে দুটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আলী ওই বাড়ি দুটিসহ আশেপাশে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন।

ইউএনও জানান, ৪০ বছরের এক ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের লক্ষণ থাকায় তাৎক্ষণিক দুটি বাড়ি লকডাউন করা হয়। করোনা সন্দেহজনক ওই ব্যক্তি গত কয়েকদিন আগে নরসিংদী শহরে ইতালি ফেরত বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকে সংস্পর্শে এসে তিনি আক্রান্ত হতে পারেন। আক্রান্ত ব্যক্তি দুই শিশুকন্যা ও স্ত্রী নিয়ে পিরিন্দার টেক গ্রামে বসবাস করেন। প্রাথমিকভাবে করোনা সন্দেহে ওই বাড়ি ও পাশের একটি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য আইইসিডিআরে খবর পাঠানো হয়েছে। সেখান থেকে টিম এসে পরীক্ষা করার পর করোনাভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, লকডাউনের পর ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যেনো বাড়ির আশেপাশে যেতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া লকডাউন হওয়া বাড়িগুলোতে খাদ্যসামগ্রী সরবরাহ পুলিশি ব্যবস্থায় করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি