পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ২৩:৪৬আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২৩:৪৯

পানিতে ডুবে গেছে শিশু টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরে ডুবে একই পরিবারের দুই মেয়েশিশু মারা গেছে। বুধবার (১ এপ্রিল) বিকালে উপজেলার চেংটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মৃত দুই শিশু হলো– ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে মরিয়ম (৭) এবং জহুরুল ইসলামের মেয়ে তামান্না (৬)।  সম্পর্কে শিশু দুটি ফুপু-ভাতিজি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আনিসুর রহমান বলেন, ‘বিকাল ৩টার দিকে ওই দুই শিশু পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে অন্যরা গোসল করতে গেলে তাদের পায়ের সঙ্গে ধাক্কা খেয়ে লাশ ভেসে ওঠে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী