নিষেধাজ্ঞা অমান্য করে বাস চালানোর চেষ্টা, ২ জনের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ০৩:৫৫আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৪:৩২

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুজন করোনাভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত অমান্য করে যাত্রী সংগ্রহ করে গণপরিবহন চালু করার দায়ে ঠাকুরগাঁওয়ে দুই ব্যক্তিকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টায় এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন।

সাজাপ্রাপ্ত দুজন হচ্ছেন– গাড়িচালক মো. আব্দুল্লাহ (২৬) এবং কাউন্টার মাস্টার মো. পারভেজ (২৭)।  আব্দুল্লাহ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার আবুল কালাম আজাদের  ছেলে এবং পারভেজ একই এলাকার কামাল হোসেনের ছেলে।

ইউএনও জানান, গোপন সংবাদে জানতে পারি, নির্দেশনা অমান্য করে মৌমিতা পরিবহন নামে একটি বাস গোপনে যাত্রী সংগ্রহ করে খোচাবাড়ী কেবি ফিলিং স্টেশনের সামনে থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হচ্ছে। পরে পুলিশ ফোর্স নিয়ে সেখানে গিয়ে ওই দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো. আব্দুল্লাহ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের