অসহায় মানুষের ঘরে খাদ্যসামগ্রী নিয়ে গেলেন তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১৮:৩৮আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৯:১০

অসহায় মানুষের ঘরে খাদ্যসামগ্রী নিয়ে গেলেন তথ্য প্রতিমন্ত্রী

করোনার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চার শতাধিক অসহায় মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। শুক্রবার (৩ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কর্মহীন দিনমজুর, ভ্যানচালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষদের হাতে চাল, ডাল, তেল, আলু ও সাবান তুলে দেন তিনি।

এসময় সরকারের নির্দেশনার বাইরে কোনও কথায় কান না দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। ড. মুরাদ বলেন, 'সবাই সর্তক ও সচেতন হোন। গুজবে কান দেবেন না। একটি মানুষও অভুক্ত থাকবে না। প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে চলুন। '

তিনি আরও বলেন, 'সামনের ১৪ দিন সর্তক থাকতে হবে। যারা চিকিৎসক, রোগীদের প্রতি মানবিক হবেন। অসহায় মানুষের জন্য সরকারি বরাদ্দের এক ছটাক চাল বিতরণে অনিয়ম হলে, সে যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।'

অসহায় মানুষের ঘরে খাদ্যসামগ্রী নিয়ে গেলেন তথ্য প্রতিমন্ত্রী

এর আগে, শুক্রবার সকালে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে তথ্য প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৮ ইউনিয়নের চেয়ারম্যান এবং মেয়রের হাতে পিপিই তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার মিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুিক্তযোদ্ধা এম এ লতিফ, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান কামাল উদ্দিন পাঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা . সাহেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, যুগ্ম সম্পাদক রমেশ চন্দ্র সূত্রধর, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন প্রমুখ।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, চলমান করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ৪১ মেট্রিক টন চাল ও দেড় লাখ টাকা জিআর বরাদ্দ পাওয়া গেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম