সরকারিভাবে পর্যাপ্ত সহায়তা করা হচ্ছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ২০:২৬আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২০:৪৮

কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘করোনাভাইরাসকে কেন্দ্র করে সরকারি ছুটি ঘোষণার পর প্রধানমন্ত্রী সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। সবাই ঘরে থাকার কারণে যারা দিন আনে দিন খায়, এরকম দিনমজুর-রিকশাচালকসহ শ্রমজীবীরা কর্মহীন হয়ে পড়েছে। কাজ না থাকায় তারা খাদ্য সংকটে পড়তে পারে, তাই সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণে সহায়তা করা হচ্ছে। এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন, যাদের সামর্থ্য আছে তারা যেন তাদের সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে এসে দাঁড়ান।’

শনিবার (৪ এপ্রিল) সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই দুর্যোগের সময় যার যেটুকু সামর্থ্য আছে সেটা নিয়েই জনগণের পাশে দাঁড়িয়ে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে। ইতোমধ্যে সারা দেশে মানুষের মধ্যে সাড়াও পাওয়া গেছে। জনগণ সবাই স্বতস্ফূর্তভাবে সাহায্য-সহযোগিতা করছেন। কিন্তু পাশাপাশি আমাদের কাছে কিছু খবর ইতোমধ্যেই এসেছে যে এই দরিদ্রদের সহায়তার সুযোগ নিয়ে অনেকেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। আমরা কঠোরভাবে নির্দেশনা দিয়েছি দরিদ্রদের সহায়তার নামে কোনও ধরনের চাঁদাবাজি এটা বরদাশত করা যাবে না।’

তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে এ ধরণের চাঁদাবাজির অভিযোগ উঠবে তাদেরই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। আমরা চাই না যে দরিদ্রদের সহায়তার নামে কোনও চাঁদাবাজি হোক। যদি এই ধরনের কোনও অভিযোগ উত্থাপিত হয় এবং প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’  

এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সদস্য মাযহারুল আলম সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার প্রমুখ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের