নিজস্ব তহবিল থেকে কর্মহীনদের খাদ্য সহায়তা দিলেন দুর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ২৩:৩৩আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২৩:৩৯

মানিকগঞ্জে ত্রাণ বিতরণ করেন নাঈমুর রহমান দুর্জয় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতে মানিকগঞ্জে কর্মহীন হয়ে পড়া মানুষের নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলে সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। শনিবার (৪ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলার দৌলতপুরের কলিয়া ও ধামশ্বর এলাকায় আড়াইশ' দরিদ্র ও কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেন তিনি।

সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয় দৌলতপুর উপজেলা এলাকায় আওয়ামী লীগ অফিসের সামনে ও ঘিওর এলাকায় পৃথক কয়েকটি স্থানেও ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়া  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সরকারি বরাদ্দের খাদ্যসামগ্রীও বিতরণ করেন দুর্জয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য বিতরণ করা হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, জেলা পরিষদের সদস্য আবুল বাসার প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান