খুলনায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

খুলনা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১৭:০৮আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৭:১৭

খুলনায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে করোনা পরীক্ষা খুলনা মেডিকেল কলেজে (খুমেক) করোনাভাইরাস শনাক্তে স্থাপিত হয়েছে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) মেশিন। যার উদ্বোধন হবে কাল মঙ্গলবার বেলা ১২ টায়। এর পরেই মেশিনটি দিয়ে খুলনায় করোনা পরীক্ষা শুরু হবে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন এমন তথ্য। তিনি জানান, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এই পিসিআর মেশিনটির উদ্বোধন করবেন।

এর মধ্যে আনুষাঙ্গিক সব প্রস্তুতিই নিয়ে রেখেছে খুমেক। খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. শাহনাজ পারভীন জানিয়েছেন, করোনা টেস্টের জন্য কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সকলকেই করোনা প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। এই সময়ে করোনা টেস্টের জন্য একজন বিশেষজ্ঞ খুলনায় থেকে সহযোগিতা করবেন।

তিনি আরও জানিয়েছেন, খুমেকে ২৪০ পিস কিটস সংরক্ষিত আছে। নমুনা হাতে পাওয়ার পর করোনাভাইরাস পরীক্ষার জন্য সময় প্রয়োজন হবে সর্বোচ্চ ৩-৪ ঘণ্টা।

এদিকে, গত ২ দিনে খুলনা থেকে করোনাভাইরাসে শনাক্ত করণে ৪৫টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। যার মাঝে ২২টির রিপোর্ট এসেছে। প্রতিটিতেই ফলাফল এসেছে নেগেটিভ। বাকি ২৩টির রিপোর্ট এখনও আসেনি বলে জানিয়েছেন ডা. সুজাত।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম