জ্বর-শ্বাসকষ্টে তাড়াশে পোশাক শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১৭:২৪আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২০:৫৩

সিরাজগঞ্জ জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে শহিদুল ইসলাম (১৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে অসুস্থ অবস্থায় বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শহিদুল ইসলাম তাড়াশের শাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। মৃত ব্যক্তির ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান স্থানীয় লোকজন ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গত ১ এপ্রিল হাঁচি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরেন শহিদুল ইসলাম। এরপর তার প্রচণ্ড গলাব্যথা শুরু হয়, একইসঙ্গে পাতলা পায়খানা। দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়। বিষয়টি জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে অবগত করা হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, গত এক সপ্তাহ আগে ঢাকা থেকে রোগী হয়ে আসলেও মৃত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি। পরে অসুস্থ অবস্থায় বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জেনেছি। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করতে তার বাড়িতে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। এছাড়া তার ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম