এবার খুলনা মহানগরীতেও প্রবেশ-বের হওয়া বন্ধ

খুলনা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ২২:৩৭আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২৩:০০

খুলনা মেট্রোপলিটন পুলিশ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবার খুলনা মহানগরীতেও আসা-যাওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ সোমবার (৬ এপ্রিল) রাতে এ ঘোষণা দিয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, করোনার সংক্রমণ রোধে সোমবার রাত থেকে সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ব্যক্তি ও যানবাহন ব্যতীত অন্য সব ব্যক্তিবর্গ ও যানবাহনের খুলনা মহানগরী এলাকা থেকে প্রস্থান ও মহানগরীতে আগমন বন্ধ থাকবে।

ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধের ব্যাপারে জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে বর্ণিত সময় কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব নাগরিকের জন্য খুলনা মহানগরীতে এ ঘোষণা বলবৎ থাকবে। তিনি আরও জানান, খুলনা মহানগরীতে এ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/টিএন/এমওএফ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম