কসবায় বিদেশি পিস্তলসহ ছিনতাইকারী সন্দেহে যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ০৩:৫৩আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৩:৫৬

আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদেশি পিস্তলসহ দেলোয়ার হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা কোল্লা বাড়ি গ্রাম থেকে ছিনতাইকারী সন্দেহে তাকে আটক করা হয়।

সে ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কিছুদিন আগে আকছিনা এলাকা থেকে একটি মোবাইল হারিয়ে যায়। মোবাইল হারানোর ঘটনায় থানায় অভিযোগ দেন এক ব্যক্তি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে জানা যায় হারানো মোবাইলটি ছিল চুরি করা।

অভিযোগকারীকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মোবাইলটি ক্রয় করেছেন তিনি দেলোয়ার হোসেন নামের এক যুবকের কাছ থেকে। পরে ওই ব্যক্তিকে দিয়ে ফাঁদ পেতে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭.৬৫ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, দেলোয়ারের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে সে ঢাকার চিহ্নিত ছিনতাইকারী। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঢাকায় লকডাউনের ফলে সে তার গ্রামের বাড়িতে সম্প্রতি এসেছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী