ব্যবসায়ীর বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আট মণ চাল উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ০৩:০০আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০৩:০২

বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৬ বস্তা (৮ মণ) চাল উদ্ধার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বুধবার (৮ এপ্রিল) বিকালে ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামে ইউসুফ আলী নামে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে চালগুলো জব্দ করেন। তবে ব্যবসায়ী পলাতক।
অভিযোগে জানা গেছে, চাল ব্যবসায়ী ইউসুফ আলী খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে বিক্রি করা চাল বিভিন্ন জনের কাছ থেকে অবৈধভাবে কিনে বাড়িতে মজুত করে। বুধবার বিকালে
গোপনে এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম পুলিশ নিয়ে তার বাড়িতে অভিযান চালান। বাড়ি তল্লাশি করে ছয় বস্তায় থাকা ৮ মণ চাল জব্দ করেন। ইউসুফ আলী বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম জানান, চালগুলো দুস্থদের মাঝে বিতরণ করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের