জ্বর-শ্বাসকষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ১৩:৩৯আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ২০:৩৪

টাঙ্গাইল টাঙ্গাইলের সখীপুরে জ্বর ও শ্বাসকষ্টে শামসুল হক নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তার নমুনা সংগ্রহ করা হয়।

নিহত স্কুল শিক্ষক শামসুল হক বড়হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ জানান, ‘ওই স্কুল শিক্ষক জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে বুধবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই শিক্ষকের আশপাশের বাড়িতে করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে।’  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান বলেন, ‘ওই শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে বৃহস্পতিবার ভোরে নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই বাড়িতে তারা স্বামী-স্ত্রী মিলে বসবাস করছিলেন। পরে তার স্ত্রীরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘এ ঘটনায় তার বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’ 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী