জামালপুরে করোনায় আক্রান্ত ফার্মাসিস্টের টাঙ্গাইলের গ্রাম লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ১৮:১০আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৮:১৭

লকডাউন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক ফার্মাসিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি তিনি তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে আসায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) গ্রামটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও তার শ্বশুরবাড়ি মধুপুর উপজেলার বাসুদেব গ্রামের আফজাল হোসেনের বাড়িটিও লকডাউন করা হয়।

তিনি উপজেলার হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামের এক স্কুল শিক্ষকের ছেলে। বর্তমানে তাকে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলীম আল রাজি বলেন, ‘ওই ফার্মাসিস্ট মাদারগঞ্জ থেকে গত বৃহস্পতিবার তার গ্রামের বাড়িতে আসেন। এরপর শনিবার তিনি আবার তার কর্মস্থল মাদারগঞ্জে চলে যান। এরপর তার করোনা পজেটিভ ধরা পড়ে। এ ঘটনায় তার গ্রামটি লকডাউন করা হয়েছে।’

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা আক্তার বলেন, ‘করোনায় আক্রান্ত ওই ব্যক্তি তার শ্বশুরবাড়ি মধুপুর উপজেলার বাসুদেব গ্রামেও এসেছিলেন। এজন্য ওই গ্রামের তার শ্বশুর আফজাল হোসেনের বাড়িটিও লকডাউন করা হয়েছে।’

প্রসঙ্গত, ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে সর্দিজ্বর ও কাশিতে ভুগছিলেন। এতে সন্দেহ দেখা দিলে বুধবার (৮ এপ্রিল) সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। পরীক্ষা শেষে তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এ ঘটনায় জামালপুর জেলা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম