মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ১৮:২৮আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৮:৩০

মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শুকচাঁন শেখ (৫৫) নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। নিহত শুকচাঁন শেখ সুবদ্ধিয়া গ্রামের সামছুল হকের ছেলে।

দৌলতপুর পুলিশ জানিয়েছে, দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের সুবদ্ধিয়া এলাকায় শুকচাঁন শেখের বাড়ি পাশে নতুন বাড়ি করেন রমেজ আলী। গত ১৫ দিন আগে বাড়ির সীমানা নিয়ে শুকচাঁনের সাথে রমেজ আলীর বিরোধ হয়। বুধবার বিকেলে শুকচাঁন শেখ, তার ভাই সাবেক ইউপি সদস্য ইয়াসিন শেখ ভাতিজা হাবিব ও রুবেল সুবদ্ধিয়া বাজারের চা খাচ্ছিলেন। এসময় প্রতিপক্ষ রমেজ আলী ও সিরাজ কয়েকজন লোক নিয়ে তাদের ওপর হামলা করে। হামলায় লোহার রডের আঘাতে শুকচাঁন শেখ, রুবেল ও হাবিব আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাতেই মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুকচাঁন শেখ মারা যান।

বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে শুকচাঁনকে বিকেল দাফন করা হয়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, প্রতিপক্ষের হামলায় শুকচাঁন নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় নিহতের ভাই সাবেক ইউপি সদস্য ইয়াসিন শেখ বাদি হয়ে  মামলা করেছেন।

আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম