করোনায় গার্মেন্ট কারখানা মালিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১৩:৫৬আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৩:৫৭

করোনাভাইরাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরের এক পোশাক কারখানার মালিক তছলিম আক্তার মারা গেছেন। টঙ্গীর চেরাগআলী এলাকায় তার মালিকানাধীন পার্ল প্রিন্স বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানা রয়েছে। তিনি রাজধানীর গুলশান-২’র ১০৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।

গাজীপুর শিল্প পুলিশের ইন্টিলিজেন্স শাখার ইনচার্জ ইন্সপেক্টর ইসলাম হোসেন জানান, গত ৬ এপ্রিল করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন পার্ল প্রিন্স বিডি লিমিটেড পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তছলিম আক্তার। সেখানে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার দেহে করোনাভাইরানের উপস্থিতি শনাক্ত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৫টায় তিনি মারা যান।  

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে গত ২৫ মার্চ থেকে তছলিম আক্তারের মালিকাধীন পার্ল প্রিন্স বিডি লিমিটেড নামের পোশাক কারখানাটি বন্ধ রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম