বরগুনায় আবারও ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে আক্রান্ত ১০২

বরগুনা প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ১৩:১৮আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৩:১৮

বরগুনায় আবারও ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নতুন করে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২ জন। জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক।

চারদিকে শুধু ডেঙ্গু আর ডেঙ্গু। বরগুনায় দিনের পর দিন বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। জনমনে কাটছে না আতঙ্ক। খোঁজ নিলে দেখা যায়, বরগুনায় প্রায় প্রতি ঘরেই ডেঙ্গু পজিটিভ রোগী। রোগীর শারীরিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় থাকলে রোগীকে ঘরে বসেই চিকিৎসা দিচ্ছেন। আবার অনেকেই উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমান দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে। অনেকসময় শরীরে জ্বর নিয়ে চিকিৎসাসেবা নিতে গিয়ে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু পজেটিভ না হলেও মারা যাচ্ছেন রোগী। প্রতিনিয়ত আতঙ্কে দিন পার করছেন এখানকার মানুষ।

শনিবার (৫ জুলাই) বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আ. রহমান মল্লিকের শিশুকন্যা রাইছা (১০) নামের এক রোগী ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে মারা গেছে। শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা গেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান। তবে এর আগে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির চিকিৎসাসেবা নিতে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু (এনএসওয়ান) নেগেটিভ আসে। তবে পরীক্ষায় শিশুটির প্লাটিলেট কম আসায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা শেষেও ডেঙ্গু (এনএসওয়ান) নেগেটিভ আসে তবে প্লাটিলেট কম। পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসাপত্র নিয়ে বাড়িতে আসলে ফের অসুস্থ হয়ে শিশুটি মারা যায়।

রবিবার (৬ জুলাই) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৭৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ২৬ জন। এর মধ্যে, বামনা ৭, তালতলী ৭ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২২৭ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৪৫৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২৩২ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ২৩ জন এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ জন।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘দিন দিন ডেঙ্গুর পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তবে বরগুনা সদরে আগের তুলনায় না বাড়লেও বিভিন্ন উপজেলায় কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। জ্বর নিয়ে মারা গেলেই সেটা ডেঙ্গুতে মৃত্যু হবে না। তবে বিভিন্ন ভাইরাস জ্বর অথবা শরীরের অন্য কোনও সমস্যার কারণেও মারা যেতে পারে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি