চট্টগ্রামে আরও দুই করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ এপ্রিল ২০২০, ২৩:২০আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২৩:২৪

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীতে আরও দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা পজেটিভ পায়। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী ৭ জন। এর আগে গত ৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলের শরীরেও করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর গত ৮ এপ্রিল আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

হাসান শাহরিয়ার কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দু্ই জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

তাদের একজনের বাড়ি নগরের ফিরিঙ্গি বাজার এলাকায়। অন্য জনের বাড়ি আকবর শাহ থানার ইসপাহানি গোলচত্বর এলাকায়। দুজনকে নগরীর আন্দরকিল্লাস্থ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, 'এ ঘটনায় দুজনের বাড়ি লকডাউন করা হচ্ছে। পাশাপাশি তাদের সংস্পর্শে যারা এসেছেন, আমরা তাদেরও বের করার চেষ্টা করছি। তাদের হোম কোয়ারেন্টিনে নেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের