বগুড়ার শাজাহানপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২০ এপ্রিল ২০২০, ০০:০৩ আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০০:০৬

বগুড়া

বগুড়ার শাজাহানপুরের সি ব্লক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে রবিবার সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। বিকাল পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ওই যুবক কোনও যানবাহন থেকে পড়ে গেছেন।

তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির এসআই জাহিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে শাজাহানপুর উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়েছিল। শরীরে ওপর দিয়ে গাড়ি চলে যাওয়ায় তার শরীরের এক পাশে থেতলে গেছে। তার পরনে নীল জিন্সের প্যান্ট ও শার্ট রয়েছে।

শাজাহানপুর থানার এসআই আবদুর রাজ্জাক জানান, বিকাল পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। লাশ মর্গে রয়েছে। তার ধারণা, ওই যুবক কোনও গাড়ি থেকে পড়ে মারা গেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী অভিযান চালালে পুলিশ কী করবে 
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী অভিযান চালালে পুলিশ কী করবে 
মুম্বাইয়ে টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টা, সন্ত্রাসী গ্রুপের দায় স্বীকার
মুম্বাইয়ে টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টা, সন্ত্রাসী গ্রুপের দায় স্বীকার
আমদানি করা মাল্টা-আপেলের দাম কমছে না কেন
আমদানি করা মাল্টা-আপেলের দাম কমছে না কেন
বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণে ওয়ালটনের দ্রুত উদ্যোগ
বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণে ওয়ালটনের দ্রুত উদ্যোগ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান