আখাউড়ায় পাহাড়ি ভূমিতে ফাটল, ঝুঁকিতে ৫০ বাড়ি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ০১:৩৩ আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০১:৩৫

আখাউড়ায় পাহাড়ি ভূমিতে ফাটল, ঝুঁকিতে ৫০ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর এলাকায় পাহাড়ি ভূমিতে (মুড়া) ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের নির্দেশে ৫০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন এই সংক্রান্ত বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়,  আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের পাহাড়ি ভূমিতে (মুড়ায়) বসবাসকারীদের জানমাল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকার জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ২৪ ঘন্টার মধ্যে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণক্রমে চলে যেতে বাধ্য করা হবে।

গত বৃহস্পতিবার এই মুড়ায় বড় ধরনের ফাটল দেখা দেয়। শনিবার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জয়পুর ঘটনাস্থল পরির্দশন করেন। এসময় তিনি জয়পুর গ্রামে বসবাসকারী মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজ খবরনেন। এসময় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল ভুইয়াসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, বৃষ্টির মৌসুম হওয়ায় পাহাড়ি ভূমিতে ফাটল দেখা দেয়ায় কিছুটা ঝুঁকি আছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হককে জানানো হয়েছে। জানমালের নিরাপত্তার স্বার্থে জয়পুর পাহাড়ি ভূমিতে (মুড়া) বসবাসকারী ৫০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। যাদের অন্যত্র থাকার যায়গা নেই তাদেরকে স্থানীয় বিদ্যালয়গুলোতে বসবাসের জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন, আইনমন্ত্রী ফোনে স্থানীয়দের অনেকের সঙ্গে কথা বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে এই সমস্যার সমাধান করা হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুতে মৃত্যু তিনশো ছাড়িয়েছে, নিয়ন্ত্রণ নির্দেশিকা মানা হচ্ছে কতটা
ডেঙ্গুতে মৃত্যু তিনশো ছাড়িয়েছে, নিয়ন্ত্রণ নির্দেশিকা মানা হচ্ছে কতটা
মেয়ে সন্তান হলে কি সত্যিই বাবার আয়ু বাড়ে?
মেয়ে সন্তান হলে কি সত্যিই বাবার আয়ু বাড়ে?
রিয়াদ বিমানবন্দর বন্ধে বিপাকে হাজারো যাত্রী, শাহজালালে অনিশ্চয়তায় ২৮ ফ্লাইট চলাচল
রিয়াদ বিমানবন্দর বন্ধে বিপাকে হাজারো যাত্রী, শাহজালালে অনিশ্চয়তায় ২৮ ফ্লাইট চলাচল
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা