কষ্টে আছেন তাঁতিরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ২২:১৬আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:৩২

সিরাজগঞ্জ

করোনা পরিস্থিতির কারণে কাজ না থাকায় আয়হীন হয়ে পড়েছন সিরাজগঞ্জের প্রায় পাঁচ লাখ তাঁত শ্রমিক। সেই সঙ্গে প্রতিকূল অবস্থায় দিন কাটাচ্ছেন বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া, সদর ও কাজিপুরের ছোট-বড় দুই লাখ তাঁত মালিকও। প্রায় এক মাস থেকে তাঁত শিল্প বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন সবাই।

সাবেকমন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস সোমবার সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে এ বিষয়ে অবহিত করেন।

তিনি বলেন. 'তাঁত শিল্প বন্ধ থাকায় সিরাজগঞ্জের প্রায় ৭ লাখ তাঁত শ্রমিক ও মালিক কর্মহীন ও মানবেতর রয়েছেন। সরকার থেকে জেলায় এই গোষ্ঠীকে আলাদা প্রণোদনা দেওয়া হয়নি। কর্মহীনদের দশ কেজি করে চাল দেয়া হলেও, কদিন পরেই ফুরিয়ে গেছে। বেশ তারা কষ্টে আছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, 'চলমান করোনায় জেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ১ লাখ ৩৯ হাজার পরিবারকে ১৩৯৫ মেট্রিক টন চাল ও ৯০ লাখ টাকা অর্থ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, 'প্রধানমন্ত্রীর নিকট জেলা পরিষদ চেয়ারম্যান তাঁতিদের বিষয়ে উপস্থাপন করেছেন। আগামীতে প্রতিক্রিয়া আসতে পারে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব