আজ নারায়ণগঞ্জে উদ্বোধন হচ্ছে করোনা টেস্টিং ল্যাব

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ০৩:৫১আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৩:৫৪

করোনা পরীক্ষা

দেশে প্রথম ব্যক্তি অর্থায়নে নির্মিত হলো করোনাভাইরাস টেস্টিং ল্যাব (পিসিআর মেশিন)। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজস্ব অর্থায়নে নির্মিত পিসিআর ল্যাবটি আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এর ব্যক্তিগত সহকারী এমদাদুল হক।

এর আগে, গত ১৬ এপ্রিল এই ল্যাবরেটরিতে করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ও পরীক্ষার অনুমতি দেয় স্বাস্থ্য অধিদফতর।
নারায়ণগঞ্জে করোনাভাইরাস টেস্টিং ল্যাব উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
এ ব্যাপারে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, ল্যাবে করোনা পরীক্ষার মেশিন পিসিআর বসানো হয়েছে। এছাড়া টেস্টিং কিটসহ ল্যাবের যাবতীয় সরঞ্জামও আনা হয়েছে। এটি স্থাপনের পর নারায়ণগঞ্জসহ আশপাশের জেলার মানুষও দ্রুত সময়ে করোনা পরীক্ষা করাতে পারবেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্যাস কমতেই সন্ধ্যার পর বাড়লো লোডশেডিং
গ্যাস কমতেই সন্ধ্যার পর বাড়লো লোডশেডিং
গুলশানে ‘স্পা সেন্টারে’ পু‌লি‌শি অভিযান, আটক অর্ধশতা‌ধিক
গুলশানে ‘স্পা সেন্টারে’ পু‌লি‌শি অভিযান, আটক অর্ধশতা‌ধিক
খুলনায় গুলিতে যুবককে হত্যার ৩ ঘণ্টা পর আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খুলনায় গুলিতে যুবককে হত্যার ৩ ঘণ্টা পর আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
তিন জেলায় নতুন ডিসি
তিন জেলায় নতুন ডিসি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন