কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য উন্মুক্ত লটারি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০২০, ১৬:৩৩আপডেট : ১১ মে ২০২২, ১৭:০৭

কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য উন্মুক্ত লটারি

সুনামগঞ্জ সদর উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্যগুদামের জন্য বোরো ধান কেনার লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে শহরের মল্লিকপুর এলাকায় উপজেলা অডিটোরিয়ামে লটারি অনুষ্ঠিত হয়। চলতি মওসুমে উপজেলার ৯টি ইউনিয়নের ৫০৮৫ জন কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ১৯৯০ মেট্রিন টন ধান ক্রয় করবে সরকার।

লটারির মাধ্যমে নির্বাচিত প্রত্যেক বড় কৃষক তিন টন, মাঝারি কৃষক দুই টন ও প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক একটন করে ধান বিক্রি করতে পারবেন। মোট বরাদ্দের ২০ ভাগ পাবেন বড় কৃষক, ৩০ ভাগ পাবেন মাঝারি কৃষক ও প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পাবেন ৫০ ভাগ। এজন্য উপজেলা প্রশাসন ওয়ার্ডভিত্তিক বোরো চাষিদের তালিকা সংগ্রহ করে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহ উদ্দিন টিপু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশোক রঞ্জন পুরকায়স্থ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন, 'প্রকৃত কৃষক যেন সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। লটারিতে স্থানীয় কৃষক প্রতিনিধিসহ উপজেলা প্রশাসন কৃষি বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
দুবাইয়ে লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
উন্মুক্ত পদ্ধতিতে ৫১ ওয়ার্ডে ডিএসসিসির পিসিএসপি নিবন্ধন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম