উন্মুক্ত পদ্ধতিতে ৫১ ওয়ার্ডে ডিএসসিসির পিসিএসপি নিবন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৭ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৭

উন্মুক্ত লটারির মাধ্যমে ৫১ ওয়ার্ডে 'প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী সেবা প্রতিষ্ঠান (পিসিএসপি)' নিবন্ধন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত লটারির মাধ্যমে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক এসব পিসিএসপি নিবন্ধন দেওয়া হয়। 

অনুষ্ঠানে ৩, ৫-১৩, ১৬-২০, ২৩-২৯, ৩৩, ৩৫-৩৮, ৪১, ৪৫-৫১, ৫৪-৬৮ ও ৭১ নম্বর ওয়ার্ডের পিসিএসপির নিবন্ধন দেওয়া হয়। বাকি ২৪টি ওয়ার্ডে একটি করে আবেদন পাওয়ায় সেসব ওয়ার্ডে পিসিএসপি নিবন্ধনে আজ দুটি জাতীয় দৈনিকে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আজকের এই উন্মুক্ত লটারি পরিচালনায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, নিরীক্ষা কর্মকর্তা মো. তাজনুর ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

/এএইচএস/এনএআর/
সম্পর্কিত
‘সিএনজিতে এসে’ আসিফের গাড়িতে গুলি করলো কে? যেসব তথ্য দিলো পুলিশ 
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
থামছে না মৃত্যুর মিছিল: ডেঙ্গু-হাম কি ‘গা-সওয়া’ হয়ে উঠছে?
সর্বশেষ খবর
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে দুই নতুন মুখ
সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে দুই নতুন মুখ
আবারও প্রেসিডেন্ট হওয়ার ‘আকাশ কুসুম স্বপ্ন’ দেখছেন ট্রাম্প
আবারও প্রেসিডেন্ট হওয়ার ‘আকাশ কুসুম স্বপ্ন’ দেখছেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং