রাঙামাটিতে করোনা পজিটিভ চার জনেরই দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ

রাঙামাটি প্রতিনিধি
১১ মে ২০২০, ২০:৩২আপডেট : ১১ মে ২০২০, ২০:৫১

রাঙামাটি সদর হাসপাতাল দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ৬১ দিনের মাথায় করোনা পজিটিভ পাওয়া যায় রাঙামাটিতে গত ৬ মে। তবে তাদের কারও করোনা উপসর্গ না থাকায় গত ৭ মে আবার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার দুই জনের দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। আজ সোমবার (১১ মে) দুপুরে বাকি দুই জনের রিপোর্টও নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডা. মোস্তফা কামাল।

তিনি জানিয়েছেন, ‘এটি দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট। এখন আমরা তৃতীয় পরীক্ষার রিপোর্ট এর জন্য অপেক্ষা করব। তৃতীয় পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত চার জনই বর্তমান অবস্থায় থাকবেন।’ উল্লেখ্য, রাঙামাটিকে বলা হচ্ছে করোনা শনাক্ত হওয়া ৬৪তম জেলা। 

ডা. মোস্তফা কামাল আরও জানান, ‘প্রথম দফায় গত ২৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়। ৬ মে তাদের নমুনায় পজিটিভ পাওয়া যায়। আবার পরবর্তীতে ৭ মে দ্বিতীয় দফার নমুনা সংগ্রহ করে পাঠানো পর ১০ ও ১১ মে চার জনের নমুনার ফলাফল নেগেটিভ আসে। এটাকে অনেকে ভুল রিপোর্ট মনে করছে। মূলত প্রথম ও দ্বিতীয় নমুনার মাঝে আট দিনের ব্যবধান ছিল। এর মধ্যে রোগীরা সুস্থ হয়ে যেতে পারেন। এজন্য রিপোর্ট নেগেটিভ আসতে পারে।’

রাঙামাটি জেলা থেকে এ পর্যন্ত ৪৬২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩০১ টি। এইসব রিপোর্টের চারটি গত ৬ মে পজিটিভ আসে। এর পরদিন দ্বিতীয় নমুনা সংগ্রহ করে পাঠায় রাঙামাটি সিভির সার্জন অফিস। সেই নমুনার রিপোর্টে মধ্যে দুটি, রাঙামাটি সদর হাসপাতালের একজন নার্স এবং হাসপাতাল সংলগ্ন মোল্লাপাড়া এলাকার একজন শ্রমিকের রিপোর্ট রবিবার (১০ মে) নেগেটিভ আসে। পরদিনই (১১ মে) রিজার্ভ বাজারের ১ নম্বর পাথরঘাটার ৯ মাস বয়সী শিশু এবং দেবাশীষ নগরের ১৯ বছর বয়সী তরুণর রিপোর্ট নেগেটিভ আসলো।

আরও পড়ুন- 

অবশেষে রাঙামাটিতেও করোনার থাবা 

রাঙামাটিতে চারটি এলাকা লকডাউন

৪ রোগীর মধ্যে দু’জনের করোনা নেগেটিভ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী