আগ্নেয়াস্ত্রসহ সেই বিতর্কিত রকি বড়ুয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মে ২০২০, ০০:৩৯আপডেট : ১৩ মে ২০২০, ০০:৫৪

র‌্যাবের অভিযানের সময় পালাতে গিয়ে আহত হন রকি বড়ুয়া মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি জামায়াতের দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলের সঙ্গে বৈঠক করা বিতর্কিত সেই রকি বড়ুয়াকে বিদেশি পিস্তল, মদসহ গ্রেফতার করেছে র‍্যাব-৭। মঙ্গলবার (১২ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল এ তথ্য জানিয়েছেন। একই অভিযানে এক নারীসহ রকির চার সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

কিছুদিন আগে মাসুদ সাঈদী, তারেক মনোয়ারসহ আরও কয়েকজনের সঙ্গে রকির গোপন বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিতে কালো টি-শার্ট ও নীল জিন্স প্যান্ট পরা অবস্থায় রকিকে একটি চেয়ার বসে থাকতে দেখা যায়।

লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার ভোরে নগরীর মুরাদপুর এলাকার একটি বাসা থেকে রকি ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে রকি তিনতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার দুটি পা ভেঙে যায়। গ্রেফতারের পর তাকে করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার বাসা থেকে বিদেশি পিস্তল ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন আজ
১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন আজ
১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ এ নিরাপত্তা জোরদার
১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ এ নিরাপত্তা জোরদার
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়া কর্মচারী কারাগারে
রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়া কর্মচারী কারাগারে
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী