লালনের মাজারে সিন্দুক ভেঙে টাকা চুরি

কুষ্টিয়া প্রতিনিধি
১৮ মে ২০২০, ০১:২৬ আপডেট : ১৮ মে ২০২০, ০১:৩৯

লালনের মাজার

কুষ্টিয়া কুমারখালীর ছেউড়িয়ার অবস্থিত ফকির লালন সাঁইয়ের মাজারের তিনটি সিন্দুক ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) সকালে মাজারের খাদেম রিপন ঘরের দরজা খুলে সিন্দুকের তালা ভাঙা দেখে পুলিশকে খবর দেন। তবে সেখানে মোট কী পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি।

মাজারের খাদেম রিপন জানান, সকালে মাজারের দরজা খুলে তিনটি সিন্দুকের তালা ভাঙা দেখেন তিনি। খুঁজে দেখেন ভেতরে কোন টাকা নেই, সব টাকা চুরি হয়ে গেছে।

টাকা রাখার কাঠের সিন্দুক

খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন অ্যাকাডেমির সভাপতি আসলাম হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, 'এরকম একটি জায়গায় এভাবে চুরি হওয়াটা খুবই দুঃখজনক। এ ব্যাপারে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুচমুচে জালিতে মজাদার ডিমের কবিরাজি রেসিপি
মুচমুচে জালিতে মজাদার ডিমের কবিরাজি রেসিপি
কেন বারবার শিক্ষকরা রাজপথে নামেন?
কেন বারবার শিক্ষকরা রাজপথে নামেন?
অপরাজিত থাকার রেকর্ডে স্পেনের সামনে এখন কারা?
অপরাজিত থাকার রেকর্ডে স্পেনের সামনে এখন কারা?
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার