জামালপুরে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২

জামালপুর প্রতিনিধি
২২ মে ২০২০, ০০:৩৪আপডেট : ২২ মে ২০২০, ০০:৩৫

জামালপুর জামলাপুরে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মেলান্দহ উপজেলার বাসিন্দা এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট চার জনের মৃত্যু হলো।

এদিকে জেলায় বৃহস্পতিবার জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। জামালপুরে এ নিয়ে মোট ১৬৯ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া পুরাতন ছয় জনের পরীক্ষার রিপোর্টে পুনরায় পজিটিভ এসেছে বলে জানান জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।

মেলান্দহ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুল জানান, গত ১৯ মে মঙ্গলবার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের ৫৩ বছর বয়সী এক পরিবহন শ্রমিকের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে তাকে গত ২০ মে বুধবার জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ জামালপুরে মেলান্দহের ঝাওগড়ায় নিজ বাড়িতে এনে স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফন করা হবে বলে জানান সিভিল সার্জন।

অপরদিকে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় জামালপুর সদরের একজন চিকিৎসক, ইসলামপুরের একজন, মেলান্দহের ৯ জন এবং মিরাজ নামে ঠিকানাবিহীন আরও একজনসহ মোট ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

জামালপুরে এখন পর্যন্ত জামালপুর সদরে ৫০ জন, মেলান্দহে ৪৬ জন, ইসলামপুরে ২৬ জন, মাদারগঞ্জে ১৩ জন, সরিষাবাড়িতে ১৩ জন, বকশীগঞ্জে ১২ জন, দেওয়ানগঞ্জে ৯ জনসহ মোট ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় সুস্থ হয়েছেন মোট ৮৫ জন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী