করোনায় মারা গেলেন এস আলম গ্রুপের পরিচালক মোরশেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ মে ২০২০, ০৪:৩৯আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০০:৪৫

করোনাভাইরাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম (৬২) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেছেন।তিনি এস আলম গ্রুপের পাশাপাশি এনআরবি গ্লোবাল ব্যাংকেরও পরিচালক ছিলেন।শুক্রবার (২২ মে) রাত ১০টা ৫০ মিনিটে তিনি মারা যান।চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেন।

মোরশেদুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সাইফুল আলম মাসুদের বড় ভাই।

ডা. আব্দুর রব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে মোরশেদুল আলম করোনা শনাক্ত হওয়া তার অন্য চার ভাইয়ের সঙ্গে নগরীর সুগন্ধার বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার বিকালে মোরশেদুল আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।'

মারা যাওয়ার পরদিন শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গত ১৭ মে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাবের নমুনা পরীক্ষায় নিহত মোরশেদ আলমসহ তার চার ভাই করোনা পজিটিভ শনাক্ত হন। তার অপর চার ভাই হলেন- এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম (৬০), এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু(৫৩), ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম এবং এস আলম গ্রুপের পরিচালক ওসমান গনি(৪৫)।

/এমএএ/
সম্পর্কিত
২৮৮ কোটি টাকার লোকসানে ইসলামী ব্যাংক
ব্যাংকপাড়া মতিঝিলে পোস্টার: গণপ্রতিরোধে অংশ নেওয়ার আহ্বান
নিয়ন্ত্রণ নিয়ে হঠাৎ ইসলামী ব্যাংকে অস্থিরতা
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী