সাতক্ষীরায় আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে সেনা ও বিমানবাহিনী

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ মে ২০২০, ২৩:৩৯আপডেট : ২৩ মে ২০২০, ২৩:৪৯

বাসস্থান পুনর্নির্মাণের কাজ শুরু করেছে সেনাবাহিনী ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করে যাচ্ছেন সেনা ও বিমানবাহিনীর সদস্যরা। ঘরবাড়ি পুনর্নির্মাণ, খাদ্য সহায়তা ও চিকিৎসাসহ বিভিন্ন সেবা নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন তারা।
উপকূলীয় উপজেলা শ্যামনগরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের বাসস্থান পুনর্নির্মাণের কাজ শুরু করেছে সেনাবাহিনী। উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বয়ারসিং সরদার বাড়ি জামে মসজিদ পুনর্নির্মাণের মধ্য দিয়ে তাদের এ কাজ শুরু হয়। যশোর সেনানিবাসের ৯ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল ফারহান পিএসসি, মেজর তাজদিক, মেডিক্যাল অফিসার মেজর খাদেমুলসহ অন্যান্য কর্মকর্তারা ও সেনা সদস্যরা এই কাজে অংশ নেন।

লে. কর্নেল ফারহান জানান, আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের খাদ্যসামগ্রী ও চিকিৎসাসেবা দেওয়ার পাশাপশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং বাসস্থান পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী।

এদিকে, বিমানবাহিনী সাতক্ষীরায় জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল সহায়তা প্রদানসহ বিমানবাহিনীর নিজস্ব পরিবহনে ক্ষতিগ্রস্ত এলাকায় ওয়াটার পিউরিফায়ার দিয়ে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, প্রাইমারি মেডিক্যাল সাপোর্ট এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্ফানের কারণে দুর্যোগ কবলিত এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর ছয়টি পরিবহন বিমান ও ২৯টি হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী