ত্রাণ আত্মসাতের অভিযোগে যুবলীগ নেতা কামরুলকে দলীয় পদ থেকে বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি
২৬ মে ২০২০, ১৮:৪১আপডেট : ২৬ মে ২০২০, ১৮:৪৭

আওয়ামী যুবলীগ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কারের চিঠি

কুমিল্লার দেবিদ্বারের ১৪নং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত ২৩ মে দলীয় প্যাডে দেবিদ্বার উপজেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ম-আহ্বায়ক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘কামরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মিল, কারখানা, ব্রিক ফিল্ড, ব্যক্তি ও অন্যান্য প্রতিষ্ঠান হতে দলীয় নাম ভাঙিয়ে ত্রাণের নামে চাঁদাবাজি করে টাকা আত্ম্যসাত, নারী কেলেঙ্কারি, বিধবা কার্ড করে দেওয়ার নামে টাকা নেওয়া, মাদক ব্যবসায় সহযোগিতাসহ বিভিন্ন এলাকায় ৬০ জন নেতাকর্মী অভিযোগ করেছে। তা তদন্তে প্রমাণিত হয়েছে।’

চিঠিতে আরও বলা হয়, ‘এবিষয়ে সুলতানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামকে আগে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল বলে উল্লেখ করা হয়। তবুও তিনি এ ধরনের অপকর্ম করে যাচ্ছেন। এতে দলের সুনাম নষ্ট হয়েছে।’ দলীয় নিয়ম বহির্ভূত এধরনের কর্মকাণ্ডের কারণে তাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয় বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।

দেবিদ্বার উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক হাজী আবুল কাশেম ওমানী বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তার অপকর্ম বন্ধ করেননি। এজন্য তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী