করোনা: ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকসহ আরও ১৩ জন আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ মে ২০২০, ২২:১৪আপডেট : ২৭ মে ২০২০, ২২:২০

করোনাভাইরাস

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (২৭ মে) বিকেলে আসা প্রায় ৩শ’জনের নমুনা ফলাফলে ১৩ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে একজন সাংবাদিক রয়েছেন। তিনি কসবা সাংবাদিক সংগঠনের নেতৃত্বে আছেন।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা.সানজিদা জানান, জেলার নবীনগরের সাতজন, কসবার তিনজন, সরাইলের দুইজন ও সদর উপজেলার একজনের করোনা পজেটিভ এসেছে। তাদেরকে আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৩ জনে ।

জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ্ জানান, এ জেলায় আক্রান্তদের মধ্যে ইতোমধ্যেই ৫৭ জন আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

তবে এখনও বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন ৪১ জন। এর মধ্যে ঢাকায় ছয়জন ও কুমিল্লায় একজন রয়েছেন।

গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলায় ৩ হাজার ৫৯১ জনের জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৯৪৬ জনের ফলাফল পাওয়া গেছে। করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় ২ জন মারা যান। তাদের মধ্যে একজন নাসিরনগরের মালয়েশিয়া প্রবাসী, অন্যজন নারায়ণগঞ্জ থেকে আখাউড়ায় স্বামীর বাড়িতে ফিরে আসা গার্মেন্টস কর্মী।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান