করোনায় হোমনার যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২৮ মে ২০২০, ১৮:০৬আপডেট : ২৮ মে ২০২০, ১৮:১৭

হোমনা উপজেলা পরিষদ (ছবি সংগৃহীত) হোমনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন নাহার করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তিনি বৃহস্পতিবার (২৮ মে) ঢাকার একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও তাপ্তি চাকমা জানান, ছুটিতে থাকা অবস্থায় ঢাকায় করোনা আক্রান্ত ভাইকে দেখতে গিয়ে তিনি আক্রান্ত হন। প্রতিদিনই তিনি হোমনায় অফিস করে আবার ঢাকায় ফিরে যেতেন। নাজমুন নাহার বেশ কিছুদিন ছুটিতে ছিলেন। তার স্বামী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বর্তমানে তারা সবাই করোনায় আক্রান্ত। নাজমুন নাহার ২০১০ সালে হোমনায় চাকরিতে যোগ দেন।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ, ইউএনও তাপ্তি চাকমা, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনাসতহ উপজেলা পািরষদের সব কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী